Followers ...

Showing posts with label Prem. Show all posts
Showing posts with label Prem. Show all posts

Wednesday, May 18, 2011

দেবর্ষি ( নবম )

সূচনা  : 

রাত জেগে এদিক-ওদিক ভেবে চলা এক বদঅভ্যাস, আর ভাবনার সাথী যখন কল্পনাই, তখন , কিছু কবিতাই সঙ্গী হয়ে মন খারাপের তীব্রতা দূরীভূত করে । তখন অনেক রাত, নাহ , সকালের পথে চলতে থাকা দিনের ইঙ্গিত ছিল .... লাল চোখ এক মুখাবয়বের আবহে বিভর ছিল । কিন্তূ সময় তো শেষ হয়ে গিয়েছিল, ছেড়ে আসা সময়ের বন্ধু হতে চাওয়া এক বোকামি-পাগলামি ! সারা পৃথিবী সেই পাগলামি দেখবে বলে সদা ব্যস্ত । কিন্তূ এমনটাতো হতে দেওয়া যায় না ...তাই জায়গা খুঁজে পাওয়া গেল ডায়রীর রুল টানা পাতায় ।

নিরর্থক ভরসায়, আকাশ ভোলানো স্নিগ্ধতায় আমি এক অন্য মানুষ , যে নামের ভিতর আর মানে খুঁজতে চায় না, কাজের মাঝে অনাবশ্যক জীবন খুঁজে চলে । কিছু পথ শেষ হয়না, শুধু কিছু জমানো পাথর পথ আগলে দাঁড়ায় । সেই সব পাথর ভাঙ্গার চেষ্টা .. শুধুই চেষ্টা ....



চার রাস্তার মোড়ে
বাস যায় ছেড়ে,
দিক শূণ্য চোখ
মন-মরার শোক,
ভাব সাগরের পাড়
জীবন ছাড়খার |
দেবর্ষি ঘাড়
ফিরিয়ে চায়,
আমার রাতের
এক আকাশ অপেক্ষায় |
কিন্তূ ....
আমি আজ নেই
পুরানো পথের বাঁকে,
ভাঁজে বন্দী চিঠির
খয়েরী রং-এর ফাঁকে |
মিছ্‌রির দানা
তিক্ততা বেচে,
ব্রীজের নীচে
বৃষ্টি খানিক ভালোবাসা খোঁজে  |
ঘরের মোহ
সর্বস্ব দাহ,
সীমাহীন কল্পনা
স্বপ্নেরা আর তো ফিরে আসেনা |



Friday, January 21, 2011

ভালোবাসা ....



নির্জনে বয়স পালিয়ে প্রেমের গোধূলি,

আজও এক অশান্ত বিকেলে অদৃশ্য ভালোবাসা যাপন।
সেবেলা সে নদীতীরে গুটি কয়েক আলোছায়া লুকায়,
দেশ ছাড়া দুই প্রাণ দিন গোনে ফিরে পাওয়ার আবহাওয়ায়।
মধ্যবর্তী কাহিনির বাঁধনে প্রান্ত দু'য়ের চিরকালীন দূরত্ব,
এক আকাশ মেঘের রাজ, বৃষ্টি ছোঁয়ায় অকাল বৈরাগ্য ।


Sunday, January 2, 2011

দের্বষি (পঞ্চম)



ভূমিকা:: 'দের্বষি'... একটি নাম নয়....মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অব্যক্ত কথাদের প্রকাশ হওয়ার মাধ্যম....'দের্বষি' এক কাল্পনিক চরিত্র, যে রাতের আঁধারের একলা মুহূর্তে সঙ্গ দেয়। সাহায্য করে কিছু কবিতা লিখতে। বাস্তব জগতে 'দের্বষি' রা হয়না, তাদের হতে দেওয়া চলে না।
         নিঃসঙ্গতার মাঝে কিছু মানুষ শুধু সময়ের খেয়ালে জীবনে আসে, কিন্তূ জীবন তো পথ তৈরী করার নাম। ।....একসাথে বা একলা .......




মারিয়ানার লালচে আঁধারে
তোমায় আমি দেখেছি, দের্বষি,
চরিত্র সাজিয়ে স্বপ্ন বুনেছি,
নববর্ষে রোজ ঘর সাজিয়েছি ।
নামের সন্ধি বিচ্ছেদে
পদবী লুকিয়ে
ভালোবাসার কবিতায় ঘর বোঝাই,
আজ কিছু কাগজ
নৌকার পালে ভাসে

ধূসরতা মেখে রং খেলে কৃষ্ণের রাই ।
আমি প্রমাণ করব ..
কথা রইল, দের্বষি ,
তুমি কাল্পনিক আছ আর থাকবে ,
শুধু কিছু লেখার সঙ্খ্যা বাড়বে ।
মন চুঁইয়ে ভালোবাসা নামলে
দিক নির্ণয়ের কাঁটা দক্ষিণমুখী,
না আজ ষোলোর মুহূর্ত সঙ্গ দেয়,
না দেয় দের্বষি ; তবুও প্রেমেরা চিরসুখী !