Followers ...

Showing posts with label Oprapti. Show all posts
Showing posts with label Oprapti. Show all posts

Wednesday, May 18, 2011

দেবর্ষি ( নবম )

সূচনা  : 

রাত জেগে এদিক-ওদিক ভেবে চলা এক বদঅভ্যাস, আর ভাবনার সাথী যখন কল্পনাই, তখন , কিছু কবিতাই সঙ্গী হয়ে মন খারাপের তীব্রতা দূরীভূত করে । তখন অনেক রাত, নাহ , সকালের পথে চলতে থাকা দিনের ইঙ্গিত ছিল .... লাল চোখ এক মুখাবয়বের আবহে বিভর ছিল । কিন্তূ সময় তো শেষ হয়ে গিয়েছিল, ছেড়ে আসা সময়ের বন্ধু হতে চাওয়া এক বোকামি-পাগলামি ! সারা পৃথিবী সেই পাগলামি দেখবে বলে সদা ব্যস্ত । কিন্তূ এমনটাতো হতে দেওয়া যায় না ...তাই জায়গা খুঁজে পাওয়া গেল ডায়রীর রুল টানা পাতায় ।

নিরর্থক ভরসায়, আকাশ ভোলানো স্নিগ্ধতায় আমি এক অন্য মানুষ , যে নামের ভিতর আর মানে খুঁজতে চায় না, কাজের মাঝে অনাবশ্যক জীবন খুঁজে চলে । কিছু পথ শেষ হয়না, শুধু কিছু জমানো পাথর পথ আগলে দাঁড়ায় । সেই সব পাথর ভাঙ্গার চেষ্টা .. শুধুই চেষ্টা ....



চার রাস্তার মোড়ে
বাস যায় ছেড়ে,
দিক শূণ্য চোখ
মন-মরার শোক,
ভাব সাগরের পাড়
জীবন ছাড়খার |
দেবর্ষি ঘাড়
ফিরিয়ে চায়,
আমার রাতের
এক আকাশ অপেক্ষায় |
কিন্তূ ....
আমি আজ নেই
পুরানো পথের বাঁকে,
ভাঁজে বন্দী চিঠির
খয়েরী রং-এর ফাঁকে |
মিছ্‌রির দানা
তিক্ততা বেচে,
ব্রীজের নীচে
বৃষ্টি খানিক ভালোবাসা খোঁজে  |
ঘরের মোহ
সর্বস্ব দাহ,
সীমাহীন কল্পনা
স্বপ্নেরা আর তো ফিরে আসেনা |



Sunday, April 10, 2011

দেবর্ষি (সপ্তম)



সূত্রপাত : কলেজের  fest এ নিজের নাম যখন শুনলাম, একটু অস্বস্তি শুরু হয়েছিল । চিরকাল মনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করে এসেছি; কেউ বুঝেছে-কেউ বোঝেনি কেউ বোঝার চেষ্টা করেছে-কেউ করেনি; সোজা হিসেব। হঠাৎ করে শুনলাম আমি আমার কষ্টের কারণ, খারাপ লাগার পিছনের ঘটনা নিজেই জানিনা ! হয়ত জানিনা, কিংবা জেনেও অবহেলা করার চেষ্টায় মগ্ন থাকি । খারাপ তো অনেক কিছুতেই লাগে, কখনও বলা যায়, আবার কখনও বলা হয়ে ওঠেনা। কারণ বলার পরেও যদি একই খারাপ বারবার লাগে, তখন মনে হয় বলা বা না বলাতে কিই বা পার্থক্য থাকে ! ...।

আমি চিরকাল খুঁজে এসেছি ..(?) ... অবহেলায় -- অসময়ে -- বর্তমান বা ভবিষ্যৎ -- অবোধগম্যতায় -- অদেখা --ঘৃণা -- আত্মসমালোচনায় -- নেতিবাচকতায় -- জটিলতায় ...সর্বত্র ।

সত্যি ! কেন কবিতা লেখা হয় !




আজও এক দেবর্ষির দিন ,
কবিতাহীনের দেশে নতুন কবিতার দিন ।
তারা বলে  ----
আমি একাকীত্বের গল্প বলি ,
তারা বলে চলে ----
আমিতো রং-চটা জল-ছবি আঁকি ,
তারা আমাকে চেনেনা  ..
দেবর্ষি ...
তোমার অবস্থান আমার রন্ধ্রে।
আজও খেলার ছলে
উড়ো কাঁচ কথা বলে ,
এক হাজার বছর পরে
হাত এক নতুন ছন্দ পেল ,
দেবর্ষি ..
তুমি শুধুই কথা বল....
আজও সবার ভিড়ে আমাকে ভুলে যাও,
অপেক্ষার হাত আর ধরতে না চাও ।
দেবর্ষি...
তুমি তাদের বুঝিয়ে দিও
কেন আমি কবিতা লিখি !
কেন এত কথা বলি !
দেবর্ষি ..
ঘুম হবেনা যেনেও ,
আমি যে আজও স্বপ্ন তৈরী করি ..