Followers ...

Showing posts with label Opekhkha. Show all posts
Showing posts with label Opekhkha. Show all posts

Sunday, January 2, 2011

দেবর্ষি (ষষ্ঠ)


কিছু কথা :কবিতা লেখা একটা অভ্যাস । একটি প্রেম । আর ভালোবাসার অলীক ধারণা, বিরহ, দুঃখ, কষ্ট, সঙ্গবোধ --- এসব কিছুই হল অদ্ভুত রকমের না বলতে পারা রোমান্টিকতার সঙ্কলন । পাওয়ার মাঝে তীব্রতা আসেনা, তা আসে না-পাওয়ার ব্যথায়, কিছু স্বপ্ন ভাঙ্গায়, আর আশার বারংবার  ব্যর্থতায় । নতুন বছরের প্রারম্ভে তাই রইল আশা করার প্রতিশ্রুতি, আরও আরও অনেক কবিতা লেখার দাবী, আর বাস্তববাদী রূপে পরিণত হওয়ার অপূর্ব এক চাহিদা ।



------------------------------
শত সহস্র মুহূর্ত চলে যায়,
এক একটি বছরের এই মেলায় আসে যায় ..
সহাস্য কিছু পরিহাস,
প্রেমের বসন্ত মাস ।
'দেবর্ষি' রা থমকে থাকে,
মনের আল্‌গা খাঁজে-ফাঁকে ।
একলা রাতে একটি মেয়েই
শুধু থাকে অপেক্ষায়,
সময় শেষ, ইচ্ছের নিঃশেষ,
শুধু 'দেবর্ষি' নামেরই মানে হয়না ।

Thursday, December 16, 2010

দেবর্ষি (চতুর্থ)


আজ আমি আর কবিতা লিখতে পারিনা
দেবর্ষি, তোমার মূহুর্তদের ভয়ে
পুরনো জন্মদিনের কথা মনে করিনা;
এক আকাশ ওড়ার আনন্দ,
তোমায় যেমন প্রথম বৃষ্টির কথা ভুলিয়েছে,
সেই নেশা কেন আমায়
কোন নোংরা কোণ খুঁজে দেয়না ?
আজ আর কবিতা তোমায় উৎসর্গ করা যায় না,
তাই আমি আজ আর কবিতা লিখতে পারিনা ।
ব্যথা তাই ভাষা-হারা, 
ডায়রীর সাদা পাতারা
একাকীত্বে ভরা ...
রজনীগন্ধা আজ আর প্রিয় ফুল নয়,
পড়াশুনার ভালবাসাও মিথ্যে হয় ।
দেবর্ষি, প্রমাণ করেছ তুমি,
কোন সূত্র লিখে দাওনি,
আমার সাথে থেকেও তুমি আমার হওনি ।
আজ তাই গল্প লিখি,
সিনেমা দেখি,
দেরি করে ফিরি ঘরে,
'না'-চিহ্ন দেখেও চারিদিকে
চোখ আর সেই অভিমান না করে ..
আমি তো আছি আগের মতই
সদা গম্ভীর, আর একটু অগোছালো,
দেবর্ষি,
আর একটি বার দাঁড়িয়ে যেতে,
আমার কিছু কথা বলার ছিল ।

Saturday, February 6, 2010























Jedin Surjo apon korte sikhbe raat ke,
jedin biswas ke churi hate tara korbe na prapti,
khawoar cheye jedin rasta r chele ta maar khabe na,
Bastob jedin bhalobasbe rupkothader,
Sedin ami bolbo,keno ami kede chilam !
Aj dabi kore bolte pari ..." na tomra keu bojhoni ! "
Dombher arale lokano dhar kora protishruti,
kothar chape sesh niswas felechilo ...



Jedin krishnokolir chokher jol
muche debe tar krishno-borno,
bived er nogno dristi jabe jwole,
jedin natok dekhano hobe sudhui rongomonche,
Se r tumi rong mekhe song sajbe na jedin,
Sedin......
Kotha roilo,
Ami ek notun vasai notun diner golpo likhbo......